সর্বশেষ

জেলা প্রশাসন মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ লঞ্চঘাটকে নান্দনিক অবকাশকেন্দ্র করার বড় উদ্যোগ

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকাকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক অবকাশকেন্দ্র হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সাথে ঘাট এলাকার ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জ হাসপাতালে ২৫শ' ডেঙ্গু পরীক্ষার কিট দিল জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দ্রুত রোগ শনাক্তকরণের লক্ষ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ হাজার ৫০০টি এনএস১ (NS1) অ্যান্টিজেন কিট প্রদান করেছে জেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থায়নে সংগৃহীত এই কিটগুলোর মাধ্যমে স্থানীয় রোগীরা মাত্র ১৫ থেকে ২০ মিনিটে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুবিধা পাবেন।

মুন্সীগঞ্জে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জে দেশব্যাপী আসন্ন ‘নৌযান শুমারি ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অংশীজনদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তা ও নৌযান মালিক সমিতির নেতৃবৃন্দ শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ২০ আগস্ট থেকে জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে এই শুমারি শুরু হবে।

মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সফল মাঠকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত: যুবসমাজকে রক্ষার আহ্বান

মুন্সীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। মাদকাসক্তির করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বিশিষ্টজনেরা।

মুন্সীগঞ্জে তামাকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় এ সভায়।